ফাইল ছবি
সারাদেশ

কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ভোলা: ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ বাড়ি থেকে আব্দুল মান্নান বেপারী (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ বাড়ির বাসিন্দা। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী নুর নাহার বেগম দুই সন্তান নিয়ে পলাতক।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, স্ত্রী নুর নাহারের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছিলো মান্নান বেপারীর। রোববার দুপুরের দিকে নিহতের নিজ বাড়িতে তার গলা, মুখের বিভিন্ন জায়গা ও বিশেষ অঙ্গ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের সঙ্গে তার স্ত্রী জড়িত। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিয়য়ে তদন্ত চলছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা