রৌপ্য মুদ্রা
সারাদেশ

মাটির নিচে পিতলের মগে রৌপ্য মুদ্রা 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সদরে একটি বাড়ির মাটি খুঁড়ে প্রায় দেড়শ বছর আগের পুরোনো বেশকিছু রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দ্বিগ্ধা গ্রামের একটি বাড়ি থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো থানায় হস্তান্তর করে পুলিশ।

জানা গেছে, সম্প্রতি দ্বিগ্ধা গ্রামের দিগেন্দ্র চন্দ্র মল্লিকসহ ৩ ভাই তাদের পৈতৃক সম্পত্তি বণ্টন করে নেন। বণ্টনে ছোট ভাই উপেন্দ্র চন্দ্র মল্লিকের সীমানায় তাদের দাদার আমলের পুরোনো বসতভিটা পড়ে। পরে সেখান থেকে মাটির তৈরি বসতঘরটি সরিয়ে নেয়ার জন্য বুধবার (১৫ সেপ্টেম্বর) ছয়জনকে কাজে নেন দিগেন্দ্র চন্দ্র মল্লিক। বৃহস্পতিবার ঘরের ভিটার মাটি কাটার সময় ইদ্রিস নাম এক শ্রমিক পিতলের তৈরি দুটি মগ দেখতে পান। পরে দেখেন মগের মধ্যে কিছু পুরোনো মুদ্রা রয়েছে।

অন্য সঙ্গীরা বিষয়টি টের পেয়ে মুদ্রাগুলো নিয়ে যান। পরে নিজেদের মধ্যে মুদ্রা বণ্টন নিয়ে ঝগড়া হলে তাদের মধ্যে কেউ বিষয়টি পুলিশকে জানান। শনিবার জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম মাটিকাটা শ্রমিক ইদ্রিসের কাছ থেকে ৩৫টি মুদ্রা উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।

উদ্ধার রৌপ্য মুদ্রাগুলো ১৮৮০, ১৮৮৮, ১৯০৭ সালসহ বিভিন্ন সালের। ৩৫০ গ্রাম ওজনের মুদ্রাগুলোর আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

বাড়ির মালিক দিগেন্দ্র চন্দ্র মল্লিক বলেন, ‘এ মুদ্রাগুলোর মালিক আমরা, তাই এগুলোতে আমাদের হক রয়েছে। মুদ্রাগুলোর বর্তমান বাজারমূল্য যাতে আমরা পেতে পারি সরকারের কাছে এ দাবি আমাদের।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা