সারাদেশ

সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর নামক স্থানে গাড়ির ধাক্কায় আসাদুর রহমান (৩৫) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুর রহমান রাজবাড়ী জেলার আলাদিপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত মতিউর রহমানের ছেলে এবং কনস্টেবল পদে গোপালগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, আসাদুর মোটরসাইকেলে করে গোপালগঞ্জ পুলিশ লাইনসে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা