সারাদেশ

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বাসায় চুরি

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের পোস্ট অফিস এলাকায় এক প্রধান শিক্ষকের বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এসময় স্টীলের আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, বোয়ালমারী পৌর শহরের পোস্ট অফিস সংলগ্ন তিনতলা ওই ভবনটির মালিক সাচ্চু মিনা। ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন উপজেলার রুপাপাত ইউনিয়নের মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজলী রাণী সাহা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অশোক কুমার সাহা দম্পতি।

বুধবার বেলা ১১টায় ফ্ল্যাটের প্রধান দরজায় তালা দিয়ে ছেলে অরূপ কুমার সাহা স্ত্রীকে সাথে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এর আগে সকাল সাড়ে ৮টায় বিজলী রাণী সাহা স্কুলে যান এবং ৯টার দিকে ছেলের ঔষধের দোকানে চলে যান অশোক কুমার সাহা। এরপর বেলা ৩টার দিকে স্কুল থেকে ফিরে এসে বিজলী রাণী সাহা দেখতে পান ফ্ল্যাটের প্রধান দরজার তালা ভাঙ্গা। রুমের মধ্যে গিয়ে দেখেন স্টীলের আলমারির তালা ভেঙ্গে ড্রয়ারে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

এ ব্যাপারে স্কুল শিক্ষক অশোক কুমার সাহা জানান, আমার স্ত্রী স্কুল থেকে ফিরে দেখেন বাসার দরজার তালা ভাঙ্গা। রুমের মধ্যে গিয়ে দেখেন স্টীলের আলমারির তালা ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

এঘটনায় বোয়ালমারী থানা ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা