মানবপাচার চক্রের সক্রিয় দুই সদস্য।
সারাদেশ

ফাঁদ সৃষ্টি করে মানবপাচার করতেন তারা

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরে মানবপাচার চক্রের সক্রিয় দুই সদস্য মুজিবুর রহমান মুছা (৫৫) এবং অহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে রংপুরের বদরগঞ্জ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ জনশক্তি বিদেশে কর্মরত রয়েছে এবং দিন দিন বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়ছে। এই সুযোগে অসাধু দালাল চক্র স্বল্প আয়ের মানুষদের নানা ধরনের লোভ দেখিয়ে পাচার করছে। এ বিষয়ে মধ্যপ্রাচ্যে পাচার হওয়া এমন একজন ভুক্তভোগী রংপুরে র‌্যাব-১৩ বরাবর একটি অভিযোগ করেন।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের বদরগঞ্জ থানা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে মানবপাচার চক্রের ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে গ্রামের সহজ সরল লোকদের টার্গেট করে প্রতারণার ফাঁদ সৃষ্টি করে মানবপাচার করতেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা