ভেঙে পড়লো বেইলি ব্রিজ।
সারাদেশ

ট্রাকসহ ভেঙে পড়লো বেইলি ব্রিজ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক পানিতে পড়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বরিশাল-বানারীপাড়া ও স্বরূপকাঠি রুটের যাত্রীরা।

জানা গেছে, সিলেট থেকে পাথরবোঝাই একটি ট্রাক বানারীপাড়ার দিকে যাচ্ছিলো। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাধবপাশা খালে বেইলি ব্রিজ অতিক্রমকালে ব্রিজটি দুলতে শুরু করে। একপর্যায়ে পাথরবোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। তবে চালক ও তার সহকারী ট্রাক থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এ সেতুর ওপর দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করে। আজ সকালে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানরীপাড়ার দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

বরিশাল এয়ারপোর্ট (বিমানবন্দর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা