সারাদেশ

কক্সবাজারে ১৯ পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ককসবাজার: বিধিনিষেধ না মেনে সাগরে নামার কারণে কক্সবাজারের সৈকতকেন্দ্রিক প্রাণহানি কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনও জানে না সৈকতে লাগানো লাল এবং লাল-হলুদ পতাকার সংকেত সম্পর্কে। এ ছাড়া জীবন রক্ষাকারী সরঞ্জাম কম থাকার কথা জানান লাইফ গার্ড কর্মীরা। পর্যটকদের সচেতনতা বাড়ানোর আহ্বান তাদের।

সাগরের উত্তাল ঢেউয়ের গর্জন বারবারই টানে ভ্রমণপিপাসুদের। তাইতো কোনো সুযোগ পেলেই পর্যটকরা ছুটে আসেন নীল জলরাশির সৌন্দর্যে।

মহামারির কারণে দীর্ঘদিন পর হাজার হাজার মানুষের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। অনেকে বিপৎসীমা অতিক্রম করে সাগরের নোনাজলে সাঁতার কাটেন। এতে বাড়ছে ঝুঁকি। প্রতিটি পয়েন্টে লাইফ গার্ড কর্মী আছেন মাত্র ৩ থেকে চারজন।

সৈকতের প্রবেশদ্বারগুলোতে নেই সমুদ্রস্নানের নির্দেশনা। তবে সৈকতের বালিয়াড়িতে টাঙানো আছে সংকেতবাহী লাল ও লাল-হলুদ পতাকা। কিন্তু এসব রঙের পতাকার অর্থই জানেন না পর্যটকরা। প্রতিটি পয়েন্ট অমান্য করে দিব্যি বিপজ্জনক জায়গায় যাচ্ছেন তারা।

ভাটার সময় ভেসে উঠছে সৈকতের বালিয়াড়ির গর্তগুলো। এতে সমুদ্রস্নান অনিরাপদ হলেও লাইফ গার্ড কর্মীরা তা মানতে নারাজ। পর্যটকদের অসচেতনতাকেও দুষছেন তারা। লাইফগার্ড কর্মীরা বলছেন, আমরা জোয়ারের সময় কোন জায়গায় গর্ত আছে, কোথায় নেই তা চিহ্নিত করতে পারি না। আর কথা না শুনে অনেককে বিপদের সম্মুখীন হতে হয়।

হাজার হাজার পর্যটকের সমুদ্র স্নানে নিরাপত্তায় লাইফ গার্ড কর্মীর যেমন রয়েছে স্বল্পতা পাশাপাশি উদ্ধার সরঞ্জামাদির সংকট রয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তা।

কক্সবাজার সী সেইফ লাইফ গার্ড সংস্থার প্রকল্প ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, লাল পতাকা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু নির্দেশনা না মেনে গোসল করতে নামছে। এক্ষেত্রে পর্যটকদেরও অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন।

গত ৫ বছরে সমুদ্রে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে ১৯ পর্যটকের, উদ্ধার করা হয়েছে ৩৫৪ জনকে। আর সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন দুই শিফটে মাত্র ২৭ জন কর্মী।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা