সারাদেশ

নোবিপ্রবি শিক্ষকের মৃত্যু নিউজিল্যান্ডে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক অর্পিতা রায় নিউজিল্যান্ডে মারা গেছেন। মাইক্রোবায়োলজি বিভাগের এই সহকারী অধ্যাপকের তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি নিউজিল্যান্ডে পিএইচডি করতে গিয়েছিলেন।

রোববার (১২ সেপ্টেম্বর) সেখানে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অর্পিতা রায় আজ বাংলাদেশ সময় রাত আটটার দিকে মারা গেছেন। তিনি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোতে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জানতে পেরেছি, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

অধ্যাপক ড. ফিরোজ আহমেদ আরও বলেন, অর্পিতা রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে নোবিপ্রবিতে শিক্ষকতা শুরু করেন। তিনি ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা