সারাদেশ

হুমকিতে সুলতান আহমেদ স্থাপিত অবকাঠামো

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: মরহুম কাজী সুলতান আহমেদের নির্মিত সকল অবকাঠামোর মধ্যে অন্যতম একটি হলো চাঁদপুর উত্তর মতলবে বারোঠালিয়া থেকে বোয়ালিয়া সড়ক যেখানে বর্তমানে প্রায় বিশ হাজারের বেশি মানুষের যাতায়াত। রাতের আঁধারে উক্ত সড়কের বিদ্যমান সাইনবোর্ড ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।

কাজী সুলতান আহমেদের ছেলে কাজী শফিউদ্দীন আহমেদ স্থাপিত অবকাঠামো ভাঙার বিষয়টি নিশ্চিত করে বলেন, “কে বা কারা সড়কের সাইনবোর্ড ভেঙেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।”

তিনি আরও বলেন, রাজনৈতিক কিছু জটিলতার কারণে এবং কারা এসব কাজ করছে তাদের সুনির্দিষ্ট পরিচয়ের অভাবে তারা আপাতত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তবে তারা সঠিক সময়ের অপেক্ষক বলে জানান তিনি।

স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহন মোল্লা’র কাছে সাইনবোর্ড ভাঙার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে কিছুই জানেন না বলেও জানান তিনি।

উল্লেখ্য, মরহুম কাজী সুলতান আহমেদ সমাজের উন্নয়নে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠাগুলো গড়ে তুলেন। সেগুলো হল, বরদিয়া কাজী সুলতান আহমেদ উচ্চ বিদ্যালয় (১৯৮৩-পুনঃনির্মাণ),মহরজান নূরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা (১৯৮৪), জামিয়া ইসলামিয়া মহরজান মাদ্রাসা ও এতিমখানা (২০০০),মোবারকদি কাজী বাড়ি বায়তুল আমান মসজিদ (২০১৩-পুনঃনির্মাণ),মতলব দক্ষিণ সাব-রেজিস্টার অফিসের জন্যে ৩৩ শতাংশ জমি দান,দক্ষিণ একলাছপুর কাজী সুলতান আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুন্সিরহাট কলেজ (১৯৯৫-প্রতিষ্ঠাতা সদস্য)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা