সারাদেশ

দুই ভাবির সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের মিঠাপুকুরে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে জবেদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে জবেদুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জবেদুল ইসলাম উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। গত ৪ রমজান ওই গৃহবধূকে ইফতারের দাওয়াত দেন জবেদুল। ইফতারের সময় জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন তার দুই ভাবি। ধর্ষণের সময় জবেদুলের দুই ভাবি ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

কয়েকদিন আগে ওই গৃহবধূকে ফের ভাবির বাসায় রাত যাপনের প্রস্তাব দেন জবেদুল। পরে এ বিষয়টি স্বামীকে খুলে বলেন ওই গৃহবধূ। পরে তার স্বামী ঢাকা থেকে এসে এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দাবি করেন। সালিশের নামে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালীরা। পরে রোববার রাতে ঘটনার শিকার গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পরে জবেদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) জাকির হোসেন জানান, জবেদুলকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা