সারাদেশ

কুষ্টিয়ায় একদিনে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি. কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

মৃত্যু ব্যক্তিরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন আর উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৭০৯ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় ২৭০টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৮ জন, কুমারখালীতে পাঁচজন, দৌলতপুরে একজন, ভেড়ামারায় আটজন, মিরপুরে নয়জন এবং খোকসা উপজেলায় একজন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৯৮ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা