সারাদেশ

মাঝিকে সোনার চেইন উপহার

বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে একবার জাল ফেলে ১৭০ মণ ইলিশ ধরেছেন জেলেরা। মাছগুলো প্রায় ৫০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এতে খুশি হয়ে ট্রলার মালিক মাঝিকে ৫০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন উপহার দিয়েছেন।

রোববার (২২ আগস্ট) রাতে ফেলা জালে মাছগুলো ধরা পড়ে। ট্রলারের নাম এফবি আল মদিনা। এর মালিক পাথরঘাটা বৃহত্তম মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হোসাইন। মঙ্গলবার (২৪ আগস্ট) ২১ থেকে ৫২ হাজার টাকা মণ দরে ইলিশ কিনে নেন ১৫ জন পাইকার।

ট্রলারের মাঝি মো. ইমরান হোসেন বলেন, শনিবার (২১ আগস্ট) পাথরঘাটা থেকে রসদ নিয়ে গভীর সাগরে মাছ শিকারে যাই। রোববার রাতে জাল পেতে সোমবার (২৩ আগস্ট) সকালে জাল তুললে প্রচুর মাছ পাই। ট্রলারে মাছ রাখার জায়গা না হওয়ায় সোমবার রাতেই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসি। পরে মঙ্গলবার সকাল থেকেই মাছ বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায়।

ট্রলার মালিক এনামুল হোসাইন বলেন, এখন ইলিশের ভরা মৌসুম। তারপরও জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। আমার ট্রলারে বিপুল পরিমাণ মাছ ধরা পড়েছে। এজন্য আমি খুশি হয়ে নৌকার মাঝিকে একটি সোনার চেইন উপহার দিয়েছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা