সারাদেশ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনা, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার হরাজিত পূর্বপাড়ার তারিনী চৌধুরীর ছেলে সুজিত চৌধুরী (৩০) ও ফুলচাঁন রায়ের ছেলে বিমল রায় (৩১)।

জানা যায়, সুজিত চৌধুরী ও বিমল রায় ভোরে গোপালগঞ্জ থেকে রাজবাড়ীর পাংশা হয়ে নীলফামারীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাজবাড়ী থেকে পাংশার আসার পথে বোয়ালিয়া মোড় এলাকায় ব্রিজ মেরামতের জন্য রাস্তা বন্ধের খুঁটি স্থাপন করা হয়। দ্রুত গতির মোটরসাইকেল সেই খুঁটিতে ধাক্কা লেগে দুইজন নিহত হয়। ধারণা করা হচ্ছে ঘুমঘুম চোখে তারা মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। সেখান থেকে দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা