সারাদেশ

লঞ্চে ডিজে পার্টি, স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লায় লঞ্চের ছাদে ডিজে পার্টি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিখোঁজ স্কুলছাত্র শামীম হোসেনের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার তিতাস নদীর শিবপুর খালের মুখ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শামীম তিতাস শিবপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানা গেছে, মঙ্গলবার ভোরে তিতাস নদীর শিবপুর খালের মুখে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশটি করে পুলিশ। এর আগে সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিতাস নদীতে স্থানীয় যুবকরা মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামে একটি লঞ্চ ভাড়া করে ডিজে গানের তালে ছাদে নাচানাচি করছিল।

এক পর্যায়ে ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হয়। এ সময় পানিতে পড়ে নিখোঁজ হয় শামীম হোসেনসহ ৩ জন। পরে দুইজনকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা। আজ (মঙ্গলবার) ভোরে ভেসে ওঠে শামীমের লাশ।

ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় দগ্ধ দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাতেই ভর্তি করা হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসন ও তিতাস থানা প্রশাসন নদীতে ডিজে পার্টি না করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর মধ্যে বেশ কয়েকটি স্থানে অভিযানও পরিচালনা করেছে পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা