সারাদেশ

ফের সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্লক পয়েন্ট সংলগ্ন স্থানে ভেসে এলো আরও একটি মৃত ইরাবতি ডলফিন।

শনিবার (২১ আগস্ট) ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ওই ডলফিন প্রথমে দেখতে পায় জেলেরা।

জানা গেছে, শুক্রবার দুটি ও শনিবার একটি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে। এগুলোর প্রতিটির গায়ে জাল আটকে ছিলো। ডলফিনগুলো সংগ্রহ করে মাটিচাপা দিয়েছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি ও সৈকত রক্ষায় কাজ করা ইকোফিশ-২ প্রকল্পের সদস্যরা।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বেশ কয়েকদিন ধরে সৈকতে মৃত ডলফিন দেখা যাচ্ছে। আসলে কী কারণে ডলফিনগুলো মারা যাচ্ছে তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। কারণ নির্ণয়ের পর ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা