-ফাইল ছবি
সারাদেশ

ব্রিজ ধসে খালে পাথরবোঝাই ট্রাক

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাউখালিতে পাথরবোঝাই ট্রাক নিয়ে পোয়াপাড়া বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক। শুক্রবার (২০ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ।

পুলিশ জানায়, কাউখালি নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙ্গে ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়।

এতে চালকসহ ট্রাকে থাকা দুই-তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে, যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউখালি থানার ওসি মো. শহিদুল্লা জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে চালকসহ দুই-তিনজন আহত হয়েছে। বর্তমানে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এই বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনান, বিষয়টি আমরা জেনেছি। তবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত এখনই বলতে পারছি না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা