সারাদেশ

পদ্মা পাড়ে ভেসে এলো মৃত ডলফিন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়ায় পদ্মার পাড়ে চরে ভেসে এলো দেশীয় প্রজাতির মৃত এক ডলফিন।

আরও পড়ুন : ভয়ঙ্কর রূপে মোখা

শুক্রবার (১২মে) বিকেলে গাওদিয়া বাজার সংলগ্ন পদ্মার চরে ওই মৃত ডলফিন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা উপস্থিত হয়ে ওই মৃত ডলফিন উদ্ধার করেন।

স্থানীয়দের জেলেদের মাছ শিকারের জালে আঘাত পেয়ে ডলফিনটি মারা গেছে বলে ধারনা করছেন শ্রীনগর ও লৌহজং উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম আহম্মেদ।

আরও পড়ুন : বিশ্বব্যাপী আরও ২৩৪ প্রাণহানি

তিনি জানান, ডলফিনটি মারা যাওয়ার পর ভাসতে ভাসতে এসেছে। জোয়ারের পানিতে গাওদিয়া বাজার সংলগ্ন পদ্মার চরে উঠে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকেল ৪ টার দিকে মৃত ওই ডলফিন উদ্ধার করেন।

বন বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, ডলফিনটির ওজন হবে কমপক্ষে ৬০ কেজি। এটি দৈর্ঘ্যে ৪ ফুট ও প্রস্তে ১ এক ফুট। পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিলো বিধায় পদ্মার চরে মাটি চাঁপা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা