সারাদেশ

মুন্সীগঞ্জে আ’লীগের নেতার ওপর হামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজ উদ্দিন গাজী (৬৫) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন : ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

শুক্রবার (১২ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চরাঞ্চলের ইউনিয়নের আমতলী গ্রামে এ সন্ত্রসী হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন অংশ নেওয়ায় প্রতিপক্ষ চরকেওয়ার ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন গাজীর নেতৃত্বে এ হামলা সংগঠিত হয় বলে জানায়। এছাড়াও জিয়া সরকার সহ ৮ থেকে ১০ জন অংশ নেয়।

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

এ ব্যাপারে আহত সিরাজ উদ্দিন গাজী জানান, গত ইউপি নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করায় দীর্ঘদিন যাবত আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করে যাচ্ছিল। আজ শুক্রবার ইউনিয়নের খাসকান্দি গ্রামে একটি বিয়ে অংশগ্রহণ করি।

তিনি আরও জানান, পরে পথিমধ্যে ইউনিয়নের আমতলী মোরে পৌঁছালে মুক্তার হোসেন গাজীর নেতৃত্বে (বিএনপি) ক্যাডার জিয়া সরকার সহ তাদের সন্ত্রাসী গ্রুপ আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে, আমার সাথে থাকা ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আরও পড়ুন : বাংলাদেশের সামরিক উচ্চাভিলাষ নেই

ঘটনাটির বিষয়ে পতিপক্ষের সাথে একাধিক বার যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে সদর থানার (ওসি তদন্ত) মো. আনসার উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা