সারাদেশ

স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি : লালমনিরহাটে ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আরও পড়ুন : ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

শুক্রবার (১২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে ১৫ ব্যাটালিয়ন বিজিবির অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করার সময় বিজিবির সদস্যরা একজনকে আটক করার চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ধানখেত থেকে আটক করে। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর থেকে একটি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে প্যাকেট খুলে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

আটককৃত ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে ১৫ ব্যাটালিয়ন বিজিবির লালমনিরহাট ক্যাম্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা