সারাদেশ

ঈশ্বরগঞ্জে হত্যার হুমকি, থানায় অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া এবং কুপিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে আরেক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে সাবেক আরেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্রের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন : ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

অভিযোগ সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাইফুল ইসলামের মুঠোফোনে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজের একপর্যায়ে তাঁর বাড়ি-ঘরসহ ব্যবসা-প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে এবং তাঁকে কুপিয়ে হত্যার হুমকি দেন শুভ্র। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ ধরনের হুমকি দিয়েছেন বলে দাবি করছেন মো . সাইফুল ইসলাম।

এ ছাড়াও সাইফুল ইসলামকে শুভ্রের হুমকি এবং অশ্লীল ভাষায় গালিগালাজের একটি অডিও রেকর্ড হাতে আসে। সেখানে শোনা যায় সাইফুল ইসলামের মাকে তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে কাজী জিয়াউল হক শুভ্র। শুধু তা-ই নয়, সাইফুল ইসলামের বাড়ি -ঘর, ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়াসহ তাঁকেও কুপিয়ে হত্যার হুমকি দেন শুভ্র।

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

শুভ্রের এমন কর্মকাণ্ডের অডিও রেকর্ড উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক -লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের কাছে ছড়িয়ে গেলে তাঁরাও ক্ষুব্ধ হন শুভ্রের প্রতি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্বেচ্ছাসেবকলীগ নেতা বলেন, 'সম্মেলনের প্রস্তুতি কমিটিতে শুভ্রকে সদস্য সচিব করার পর থেকেই বেপোরয়া হন শুভ্র। তাকে এই পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান নেতারা।

এর আগে গত (৬ মে) ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্তকরে সম্মেলন প্রস্তুতির কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগ। এতে সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এ.এইচ.এম সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং কাজী জিয়াউল হক শুভ্রকে সদস্য সচিব করা হয়।

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, ' রাজনৈতিক প্রতিহিংসার জেরে এর আগেও বেশ কয়েকবার সে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছে। মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি কারোর কাছে শেয়ার করিনি। কিন্তু ওইদিন রাত পৌনে একটার দিকে সে আমাকে ফোন দিয়ে আমার মাকে তুলে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করে। শুধু তা-ই নয়, আমার বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিবে এবং খুন করে ফেলবে বলে হুমকি দেয়। পরে বিষয়টি আমি আমার মোবাইলে রেকর্ড করে রেখেছি।

এ বিষয়ে অভিযুক্ত শুভ্রের মন্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। যেকারণে তাঁর মন্তব্য দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন আজ

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ' এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে'।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা