সারাদেশ

লক্ষ্মীপুরে প্রস্তুত হচ্ছে ১৮৫ আশ্রয়কেন্দ্র

সান নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি মোকাবিলায় দুর্যোগ পরবর্তীতে করণীয় এবং জানমালের ক্ষতি এড়াতে ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার কাজ চলছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসন ৪২০ মেট্রিক টন চাল ও নগদ ৮ লাখ ১২ হাজার টাকা মজুত রেখেছে।

আরও পড়ুন: সুন্দরবনের নদ-নদীর পানি বেড়েছে

উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে গঠন করা হয়েছে ৬৪টি মেডিকেল টিম। এছাড়া আরও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক সভায় এসব ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় জেলার উপকূলের বাসিন্দাদের জানমালের ক্ষতি এড়ানোসহ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম কিছু প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলার প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করতে নির্দেশনা দেওয়া হয়। ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলের মানুষদের সহায়তা দিতে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও নন্দন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় চার হাজার কর্মী প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুন: সুপার সাইক্লোন হতে পারে মোখা

রামগতি চর আব্দুল্লাহ্ ও রায়পুর উপজেলার চর কানিবগাসহ টুনির চরের বসবাসরত মানুষদের এখনও আশ্রয়কেন্দ্রে আসতে দেখা যায়নি। শেষ সময়ে এসব এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে এসে আশ্রয় নেয়।

এদিকে লক্ষ্মীপুর গত কয়েকদিনের তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা কম থাকলেও তেমন বাতাস নেই। মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ও ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় 'মোখার' কোনো প্রভাব দুপুর পর্যন্ত লক্ষ্য করা যায়নি।

উল্লেখ্য, প্রবল ঘূর্ণিঝড় থেকে শুক্রবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’। এরপর থেকে মাছ ধরা নৌকা নিয়ে জেলেরা সমুদ্র ছেড়ে উপকূলবর্তী লক্ষ্মীপুরের মেঘনা এলাকায় নিরাপদ স্থানে আসতে শুরু করেছেন।

প্রসঙ্গত, মেঘনা নদীর উপকূলবর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলা এলাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা