ছবি-সংগৃহীত
সারাদেশ

অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেন, নির্বাচনে আচরণবিধির ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। কোথাও কোনো অনিয়ম হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

আরও পড়ুন : ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

শুক্রবার (১২ মে) বিকেলে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী সিটি করপোরেশন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠুভাবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে দেখা হবে।

তিনি বলেন, নতুন আপডেট ইভিএমে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যা যা করণীয় কমিশন তাই করছে। কোথাও কোনো অনিয়ম হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রচারণাকালে কোনো প্রার্থী নির্বাচনী আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন : বাংলাদেশের সামরিক উচ্চাভিলাষ নেই

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা