সারাদেশ

৫৫ কেজির গোলপাতা মাছ

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: জেলেদের জালে ধরা পড়লো প্রায় সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের একটি গোলপাতা মাছ। মাছটির ওজন ৫৫ কেজি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) পটুয়াখালীর গলাচিপা বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। সামুদ্রিক এ মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় লেগে যায়।

জানা গেছে, গতকাল বুধবার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে গলাচিপার গোলখালী গ্রামের সাগর মাঝির জালে গোলপাতা মাছটি ধরা পড়ে। এরপর মাছটি উপজেলার বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী জানান, এলাকার মানুষ গোলপাতা মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা