সারাদেশ

জরুরি ওষুধের গাড়িতে ১০০ কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি,নওগাঁ: নওগাঁয় গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহী ক্যাম্পের সদস্যরা। র‍্যাব বলছে, জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত একটি কাভার্ড ভ্যানে ১০০ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল তাঁরা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর রাতে নওগাঁ শহরের বাইপাস মোড় এলাকার সড়কের চেকপোস্টে তাঁদের গাড়ি থামানো হয়। জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত লেখা সংবলিত কাভার্ড ভ্যানে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার দুজন হলেন-কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ রাজশাহী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে বসিয়ে দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কাভার্ড ভ্যান থেকে গাঁজা ছাড়াও ২১২ বোতল পানি, ২৫০টি টিস্যু বক্স, ২৫টি খালি কার্টুন, গাড়ির কাগজপত্র, নগদ চার হাজার টাকা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা