সারাদেশ

মেয়রের বাসায় অভিযানে গিয়ে ফিরে এলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মু‌নিবুর রহমানের বাস ভবনে হামলা ও পুলিশের সরকারি কাজে বাধা দানের ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাস ভবনে অভিযানে গেলেও পরে ফিরে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম। তিনি জানান, পুলিশের কাছে তথ্য ছিল তার বাসায় আসামিরা আত্মগোপনে ছিল। তাদেরকে গ্রেফতার করতে গিয়েছিল। তবে সেখানে আসামি নেই নিশ্চিত হয়ে ফিরে আসে। সেখা‌নে কাউ‌কে পাওয়া যায়‌নি এবং কাউ‌কে সেখান থে‌কে আটকও করা হয়‌নি বলেও জানান তিনি।

ওসি আরও জানান, বরিশাল সদর উপজেলায় বুধবা‌র রা‌তের ঘটনায় দু‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। দু‌টি মামলার ম‌ধ্যে এক‌টির বাদী ব‌রিশাল সদর উপ‌জেলার নির্বাহী কর্মকর্তা মো. মু‌নিবুর রহমান এবং অপরটির বাদী পু‌লিশ। মামলায় ৩০-৪০ জ‌নের ম‌তো নামধারী এবং ক‌য়েকশত অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়ে‌ছে।

ওসি নুরুল ইসলাম জানান, মামলার পর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু ও রুপাতলী বাস শ্র‌মিক ইউ‌নিয়নের সাধারণ সম্পাদক আহ‌ম্মেদ শাহা‌রিয়ার বাবুসহ ১২ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা