সারাদেশ

পালানোর সময় ১১ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় ৬ রোহিঙ্গা ও সহায়তাকারী ৫ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম।

আটক রোহিঙ্গারা হলেন- ৭৫ নম্বর ক্লাস্টারের আব্দুর রহমানের ছেলে সিদ্দিক (২৮), তার স্ত্রী সমুদা খাতুন (২০), ছেলে সফিউদ্দিন (২ মাস), ২৫ নম্বর ক্লাস্টারের মো. ইউনুসের ছেলে আজিমুল্লাহ (১৮), তার স্ত্রী আল মারজান (১৭) ও ছেলে ওমর ফারুক (২ মাস)।

আটক ৫ রোহিঙ্গা দালাল হলেন- ২৮ নম্বর ক্লাস্টারের ওমর হাকিমের ছেলে জাহিদ হাসান (৩০), ২৪ নম্বর ক্লাস্টারের আলী আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৮), একই ক্লাস্টারের মোহাম্মদের ছেলে সেলিম (১৯), আজিমুল্লাহ উল্যার ছেলে ইসমাইল (২২), ৮ নম্বর ক্লাস্টারের আবু তালেবের ছেলে শফি আলম (৩০)।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বুধবার (১৮ আগস্ট) রাতে ভাসানচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ভাসানচর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা