সারাদেশ

লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেছেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিনিধি, ভোলা: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের একজন মহান নেতা। তিনি একটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেছেন। তার লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। জীবনের ১২ বছর কারাগারের অন্ধকারে কাটিয়েছেন তিনি।’

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু পৃথিবীর যেখানেই গেছেন, সেখানেই জয় করেছেন তিনি। বঙ্গবন্ধু ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। জাতির জনককে একনজর দেখার জন্য মানুষ ব্যাকুল হতেন। তার সঙ্গে হাত মেলাতে পারলে নিজেকে ধন্য মনে করতেন।’

ওই আলোচনা সভা শেষে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুল রহমান।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা