সারাদেশ

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ শিশুর জন্ম

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর আধুনিক সদর হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লিপি বেগম (২৫) নামে এক মা।

সোমবার (১৬ আগস্ট) সকালে ওই হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তাদের জন্ম হয়।

লিপি বেগম জেলার সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানার স্ত্রী।

জানা গেছে, বিয়ের দুই বছর পর এই প্রথম এক সঙ্গে তিন সন্তানের মুখ দেখলেন ওই দম্পতি। গৃহবধূ লিপি সোমবার ভোরে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০ টা ৩৬ মিনিট দ্বিতীয় সন্তান ও ১০ টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন তিনি। তিন নবজাতকের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এর মধ্যে দুটি শিশুর ওজন দুই কেজি ও একটির ওজন দেড় কেজি। ওজন কম হলেও ৩ নবজাতক ও মা সুস্থ আছেন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. আমিনুল ইসলাম সোহেল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা