সারাদেশ

মির্জা ও বাদলের দুই অনুসারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের দুই অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কাদের মির্জার অনুসারী আজগর আলী ওরফে জাহাঙ্গীর (৪০) এবং মিজানুর রহমানের অনুসারী ফারুক ইসলাম লাভলু (২৭)।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে উপজেলার বসুরহাট পৌরসভা ও মুছাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতারকৃত আজগর আলী ওরফে জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ধারণ করা একটি ভিডিও চিত্রে আজগর আলীকে কাদের মির্জার অনুসারীদের সঙ্গে হামলায় অংশ নিতে দেখা গেছে। ওই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে স্থানীয় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নিহত মারা যায়।

স্থানীয়দের অভিযোগ, আজগর আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় একটি বাহিনী গঠন করে এলাকার চাষিদের জায়গা দখল করে নিজে চাষাবাদ করে এবং ছোট ফেনী নদীতে ডাকাতি ও জেলেদেরকে জিম্মি করে চাঁদাবাজি করে।

এদিকে গতকাল আরেক অভিযানে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ফারুক ইসলাম ওরফে লাভলুকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষযটি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা