সারাদেশ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ,জরিমানা দেড় লাখ টাকা 

নিজস্ব প্রতিনিধি, ঈশ্বরদী: বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও স্টেশন প্ল্যাটফর্ম থেকে ১ হাজার যাত্রীকে ফেরত পাঠিয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক দপ্তর। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে পাকশী রেল বিভাগের ঈশ্বরদী জংশনসহ বেশ কয়েকটি স্টেশনে।

শুক্রবার (১৩ আগস্ট) পাকশী রেলওয়ে স্টেশন এ তথ্য নিশ্চত করে।

বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের উপস্থিত ছিলেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, খুলনা স্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার মুজিবুর রহমান, রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম, সান্তাহার স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, পোড়াদহ স্টেশনে শফিকুর রহমান ও নুরুল আলম।

রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগের ছয়টি স্টেশনে আন্তনগর চিত্রা মধুমতি, সুন্দরবন, তিতুমীর, টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটের ১ হাজার যাত্রীকে ফেরত পাঠায় এবং ৩৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ট্রেনে যাত্রী সেবা নিশ্চিত ও আয় বাড়ানোর লক্ষ্যে এ অভিযান নিয়মিত চলবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা