সারাদেশ

ঝালকাঠিতে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম  

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি :ঝালকাঠি পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির খানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১১টায় পৌর এলাকার পালবাড়ি সড়কে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুস হাওলাদারের বাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সূত্রপাত রাত ৯টায়। বন্ধুদের নিয়ে শুক্রবার পেয়ারাবাগানে পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কাউন্সিলর হুমায়ুনের ছেলে আবিদ খান (১৭)। পিকনিকের প্রস্তুতিতে বাধা এবং কথা কাটাকাটি হয় কিশোর বয়সী আরেকটি দলের সঙ্গে। সেই দল হুমায়ুন কবিরের ছেলেকে পিটিয়ে আহত করে।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে কাউন্সিলর হুমায়ুন কবিরের পালবাড়ির বাসায় হামলা চালিয়ে তার স্ত্রী রুমা বেগমকে আহত করা হয়।

ঘটনার সময় কাউন্সিলর হুমায়ুন কবির খান পশ্চিম ঝালকাঠি ফেরিঘাট এলাকায় অন্য বাড়িতে অবস্থান করেছিলেন। তাকে বাসা থেকে খবর দেওয়া হলে রাত ১১টার দিকে পালবাড়িতে আসার পথে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

এতে তার বাম হাতের কজি দুই ভাগ হয়ে যায়। তাকে ঝালকাঠি থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত দেড়টায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে হুমায়ুনের পরিবারের পক্ষ থেকে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল শরীফকে অভিযুক্ত করা হয়েছে। বলা হয়েছে, তার ২০-২৫ জন লোক এ হামলা চালিয়েছে।

তবে কাউন্সিলর কামাল শরীফ বলেন, এলাকায় কোনো কিছু হলে হুমায়ুন কবির গংরা আমাকে এবং আমার ভাইদের দোষারোপ করে। তাকে যেভাবে কুপিয়ে আহত করা হয়েছে সেটা সত্যিই কষ্টদায়ক। এটা কখনোই কাম্য নয়। তবে এই ঘটনায় আমি বা আমার কোনো ভাই জড়িত নই। কিন্তু যারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করে আমাদের ওপর মিথ্যে দোষ চাপিয়ে দিচ্ছে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনা ঘটেছে। কিন্তু কাউকে শনাক্ত করা যায়নি। থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে পালবাড়ি এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা