সারাদেশ

পুকুরে ভেসে উঠলো যুবকের লাশ 

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর রাণীনগরে পুকুর থেকে জাইনুর ইসলাম (১৯) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাইনুর বিশিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাইনুর ইসলাম বিশিয়া গ্রামের আব্দুল জব্বার নামের একজনের পুকুর দেখাশোনার কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুকুরে মাছের খাবার দিতে যান।

এরপর রাত ১০টার দিকেও তিনি বাড়ি ফিরে না আসায় তার বাবা বেলাল হোসেন একাধিকবার জাইনুরের মোবাইলে ফোন দেন। ফোনটি রিসিভ না হওয়ায় গ্রামের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

বিষয়টি পুকুরের মালিক আব্দুর জব্বার জানার পর তিনি রাত সাড়ে ১১টার দিকে পুকুরে গিয়ে একটি লাশ ভাসতে দেখেন। স্থানীয় কয়েকজন ও জাইনুরের পরিবারকে খবর দিলে তারা এসে ভাসমান লাশটি জালাশটি জাইনুরের বলে নিশ্চিত করেন।

এ বিষয়ে আব্দুল জব্বার বলেন, রাত ১০টা বেজে গেলেও জাইনুর বাড়িত যায়নি। তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করছেন জানার পর প্রথমে ভেবেছিলাম হয়তো পুকুরে খাবার দিয়ে চলে গেছে। কিন্তু রাত ১১টা পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় আমার পুকুরে গিয়ে দেখি একটি লাশ ভাসছে। তারপর স্থানীয় কয়েকজন ও জাইনুরের পরিবারকে খবর দিলে সবাই মিলে লাশটির কাছে গিয়ে দেখি সেটা জাইনুরের লাশ।

তিনি আরও বলেন, ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল কিছুই বুঝতে পারছি না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখিনি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে রাত ১২দিকে ঘটনাস্থলে যাই। লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, তবে প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখিনি। নিহতের পরিবার একটি অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা