সারাদেশ

ট্রেনে টিকিট নেই, ৩৩০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ছয়টি আন্তঃনগর ট্রেনের ৩৩০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেছে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক বিভাগের ভ্রাম্যমাণ আদালত। এ সময় টিকিটবিহীন প্রায় ১ হাজার যাত্রীকে ট্রেনে চড়তে না দিয়ে রেলস্টেশনে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল থেকে গভীর রাত পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে অভিযান চালানো হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চালানো স্টেশনগুলো হলো- খুলনা, রাজশাহী, ঈশ্বরদী, সান্তাহার, বঙ্গবন্ধু সেতু পূর্ব, পোড়াদহ জংশন স্টেশন।

অভিযান চালানো ট্রেনগুলো হলো- রাজশাহী-ভাঙ্গাগামী মধুমতি এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস,খুলনা-রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, গোবরা-রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকা-দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ট্রেনে যতগুলো আসন রয়েছে ঠিক ততজন যাত্রী বহন করা হচ্ছে। এছাড়া সব যাত্রী যেন মাস্ক পরিধান করেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, এজন্য পাকশি বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসিও নাসির উদ্দিন আরো বলেন, বর্তমানে চলাচলরত সব ট্রেনে আসনবিহীন টিকিট বিক্রি বন্ধ রয়েছে। ট্রেনের আসন সংখ্যার সমান সংখ্যক টিকিট বিক্রি করা হচ্ছে।

যেসব যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করার জন্য স্টেশনে এসেছেন তাদেরকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ স্টেশনের চারদিকে সীমানা প্রাচীর না থাকায় কিছু যাত্রী টিকিট ছাড়াই ট্রেনে উঠে পরেন।

এছাড়া ছয়টি আন্তঃনগর ট্রেনে ৩৩০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ ১ লাখ ২০ হাজার ৮৪০ টাকা আদায় করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা