সারাদেশ

খুলনায় চার নারীসহ ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুটি হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন ও বেসরকারি গাজী মেডিকেলে একজন মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা সদরের নজরুল ইসলাম (৭০) ও হোসনেয়ারা (৬২), সাতক্ষীরার কালীগঞ্জের দৌলতপুর এলাকার রেহেনা বেগম (৪৯) ও যশোর সদরের রমিছা বেগম (৫৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৪ জন। যার মধ্যে রেড জোনে ৫২ জন, ইয়ালো জোনে ৩২ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ছয়জন ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। তার মধ্যে আটজন পুরুষ আর সাতজন নারী। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে ৪১ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে রয়েছেন দুজন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নড়াইল সদরের আফিয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। আইসিইউতে পাঁচজন এবং এইচডিইউতে দুজন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা