সারাদেশ

নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কামরুজ্জামান স্বাধী, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের ২দিন পর পুকুর থেকে আরিফ হোসেন (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাড়ছে লাশের সারি

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে কিশামত মালতিবাড়ী নামকস্থানে একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক উলিপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের শিববাড়ী পাখিমারটারী এলাকার আফতাফ খলিফার ছেলে।

আরও পড়ুন: চিকিৎসা নিচ্ছেন শতাধিক মানুষ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী এলাকায় উলিপুর-কুড়িগ্রাম সড়কের পাশে একটি পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেন। এরপর সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। তাদের ধারনা দূর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখেন। এ কারনে লাশের দূর্গন্ধ ছড়িয়েছে। এদিকে মরদেহ পুকুরে ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ তা দেখার জন্য সেখানে ভিড় করতে থাকেন। এলাকাবাসী মেহেদী হাসান, সিরাজুল ইসলাম ও জুয়েল রানাসহ অনেকে জানান, দুইদিন পূর্বে (রবিবার) সকালে শিববাড়ী বাজারে আরিফ হোসেনের সাথে তাদের দেখা হয়েছিল।

ওই দিনের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত আরিফ পেশায় ট্রাক্টর চালক ছিলেন। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে। ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান লাভলু পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান

উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মার্চ) মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন নির্ণয় করা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা