সংগৃহীত
খেলা

‘আমার কাছে সাকিব কুল কাস্টমার’

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার সাকিব আল হাসান সম্প্রতি তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হয়েছেন। কয়েক মাস আগেও ইনজুরি ও ফিটনেস সমস্যা ছিল তার। সে সময় মাঠের বাইরে থাকায় খেলায় প্রভাব পড়েনি। মাঠে ফিরতেই ফিটনেসের বেশ উন্নতি করে ফেলেন তিনি। মাঠের পারফরম্যান্সে টাইগার দলে সবচেয়ে ধারাবাহিকদের ১ জন সাকিব।

আরও পড়ুন: রোনালদো-মানের গোল উৎসব

বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনী কাজে সাকিবের দৌড়ঝাঁপের কথা সবার জানা। কানাডা ও শ্রীলঙ্কায় টানা ফ্র্যাঞ্চাইজি আসরের ম্যাচ শেষে উড়াল দেন দুবাইয়ে, পরে দেশে ফিরে বরিশাল হয়ে ঢাকা আসেন। সে সময় বেশিরভাগই ব্যয় করেছেন সামাজিক কাজ ও বাণিজ্যিক পণ্যের প্রসারে। কিন্তু মাঠে নামলে সাকিবের সে রূপ আর থাকে না। তখন পুরোদস্তুর মনোযোগ থাকে ক্রিকেটে। ক্রিকেটার তুষার ইমরান এ নিয়ে যারপরনাই বিস্মিত সাবেক।

তুষারের প্রশ্ন এতকিছু সামলে সাকিব কিভাবে পারফর্ম করেন , ‘আমার কাছে (সাকিবকে) কুল কাস্টমার মনে হয়। তার ব্রেনটা আসলে অন্যভাবে তৈরি এটা মনে হয়। এত কাজের মধ্যে থেকেও কীভাবে এত ভালো পারফর্ম করে এটা সেই বলতে পারবে। এ নিয়ে তার কাছে জিজ্ঞাসা করে আলাপ-আলোচনা করা উচিৎ।’

আরও পড়ুন: জন্মদিনে বাবা হলেন ক্রিকেটার শান্ত

গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আরও জানান, ‘একজন অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা... সাকিব ১৫-২০ বছর ধরে এটা ভালোভাবেই করে আসছে। পারফর্ম, টিম হ্যান্ডলিং ও তার যে দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যাচ্ছে সে। ‘সাকিবকে জিজ্ঞেস করতে হবে এতদিন ধরে একজন মানুষ কীভাবে পারফর্ম করে।’

গত বৃৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে সবাইকে চমকে দিয়ে একটা পোস্ট করে সাকিব লিখেন, ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ যদিও বা তখনই বোঝা যাচ্ছিল নিশ্চয়ই নতুন কোনো বিজ্ঞাপনের কৌশল এটি। শেষে সেটাই সত্যি হলো। পরবর্তীতে এক ভিডিও বার্তায় জানায় তিনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর একটি ক্যাম্পেইনের অংশ হিসেবে পোস্টটি করেছিলেন বলে জানান সাকিব।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা