সারাদেশ

বাড়তি ভাড়া নেয়ায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে দুইশ টাকা করে বাড়তি ভাড়া নেয়ায় ঢাকাগামী দুই গণপরিবহনের কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

এদিকে এই জরিমানা করায় খুশি হয়েছেন সাধারণ যাত্রীরা। এ ঘটনায় অন্যান্য বাস কাউন্টারেও বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাকা পরিবহন ও হিমালয় এক্সপ্রেসের চাটখিল বাস কাউন্টার থেকে নির্ধারিত ৩৫০ টাকার স্থলে ৫৫০ টাকা ভাড়া নেয়া হয়। বুধবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। দুইশ টাকা করে বাড়তি ভাড়া নেয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় আল বারাকা পরিবহন কাউন্টারকে ১০ হাজার এবং হিমালয় এক্সপ্রেস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা