সারাদেশ

ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর দেড়টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

জানা গেছে, ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা