সারাদেশ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: কঠোর বিধিনিষেধ শিথিলের পরও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১১ আগস্ট) সারাদেশে সড়ক, রেল এবং নৌ চলাচল শুরু হয়। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ট্রেন চালু হয়নি। কবে নাগাদ চলতে পারে সে ব্যাপারেও নিশ্চিত নয় সংশ্লিষ্টরা।

জানা গেছে, ২০২০ সালে করোনা সংক্রমণের শুরুতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপরই বন্ধ করা হয় ট্রেন চলাচল। ছয় মাসের বেশি সময় বন্ধের পর চালু হয় ট্রেন। তবে সেবার ট্রেন চালুর পরপরই দুইবার লাইনচ্যুতের ঘটনা ঘটে। করোনার সংক্রমণ বৃদ্ধি পেলে পুনরায় বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। সেই থেকে এখন পর্যন্ত বন্ধই রয়েছে ট্রেন চলাচল।

নারায়ণগঞ্জের বেশ কয়েকটি স্টেশন ঘুরে দেখা যায়, সংস্কার কাজ চলছে। ডাবল লেন তৈরির প্রকল্প চলমান থাকায় তা নিয়েই বেশি ব্যস্ততা। স্টেশনগুলোতেও চলছে প্ল্যাটফর্ম নির্মাণ ও সংস্কার কাজ।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান বলেন, ‘ট্রেন পরিচালনায় আমরা প্রস্তুত। তবে আজ থেকে (১১ আগস্ট) ট্রেন চালুর ব্যাপারে কোনো নির্দেশনা কিংবা চিঠি পাইনি।’

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, ‘আপাতত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে লোকাল ট্রেন চালুর চিন্তা ভাবনা নেই। বিভিন্ন আন্তঃনগর ট্রেন চালুর পর পর্যায়ক্রমে এ রুটে চালু হবে। কবে নাগাদ চালু হবে তা পরবর্তীতে জানানো হবে।’

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা