সারাদেশ

সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন আরও ২২ জন। তাদের ১১ জনই সিলেট জেলার। এছাড়া দুইজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আটজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৫৫৭ জনের মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জন রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা