সারাদেশ

জামাই হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে সাইফুল ইসলাম হত্যা মামলায় তার শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে শ্বশুর আতাহার আলী ও শাশুড়ি আসমা খাতুনকে তাদের এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ মামলায় সাইফুলের স্ত্রী রোজিনা আগে থেকেই কারাগারে আছেন।

মামলার তদন্ত কর্মকর্তা গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামিদের মেহেরপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে রিমান্ড শুনানির তারিখ দেয়া হবে বলে জানিয়েছেন বিচারক।

তদন্ত কর্মকর্তা জানান, গত ৯ মার্চ পারিবারিক কলহের জেরে সাইফুল ও রোজিনার মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এরই জের ধরে ওই দিন রাতে রোজিনার মা-বাবা নিজ বাড়িতে সাইফুলকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন।

পরদিন সকালে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশ সাইফুলকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা ভাদু মণ্ডল গাংনী থানায় হত্যা মামলা করেন। পরদিন সাইফুলের স্ত্রী রোজিনাকে গ্রেফতার করে পুলিশ। পাঁচ মাস পর মামলার অন্য আসামি শ্বশুর আতাহার ও শাশুড়ি আসমাকে গ্রেফতার করা হলো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা