সারাদেশ

গাজীপুরে মাদক কারবারিকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে ইয়াবা এনে গাজীপুরে বিক্রি করতো অজ্ঞাত এক ব্যক্তি। ইয়াবা কারবারিকে টাকা না দিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এরপর লাশ বস্তায় ভরে মাছের খামারের পানিতে ফেলে দেয়া হয়।

সোমবার (২৯ মার্চ) এ হত্যাকাণ্ড ঘটলেও ঘটনার চার মাস পর গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর রহস্য উদঘাটন করেছে। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক এ কে এম রেজাউল করিম জানান, গত ২৯ মার্চ গাজীপুরের জয়দেবপুর থানার চিলনী বিলে পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পর দিন অজ্ঞাতদের আসামি করে সদর পুলিশ ফাঁড়ির এসআই ননী গোপাল সরকার হত্যা মামলা দায়ের করেন। পিবিআই মামলাটির ছায়া তদন্ত করছিলো।

মামলার তদন্তে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কামারিয়া এলাকার সাদত আলী মোল্লার ছেলে শিমুল মোল্লা (৩০) ও একই এলাকার রুস্তম খানের ছেলে শরীফ খানের (২৮) নাম উঠে আসে। পরে গত ৫ আগস্ট তাদের কামারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শিমুল মোল্লা ঘটনার দায় স্বীকার করেছে। সে হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের নাম উল্লেখ করে সোমবার গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা