সারাদেশ

টিকা শেষ বলায় হাসপাতাল কর্মীকে মারধর

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়ায় করোনাভাইরাস প্রতিরোধী টিকা শেষ হয়ে গেছে বলায় হাসপাতালের স্টোরকিপারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক টিকা প্রত্যাশীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে। মারধরের শিকার স্টোরকিপারের নাম মির্জা আতাউর রহমান জুয়েল। গ্রেফতার নুরুল আমিনের বাড়ি উপজেলার মোবারকপুর গ্রামে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, ওই হাসপাতালে সকাল থেকে করোনার টিকা দেয়া হচ্ছিলো। দুপুরের দিকে টিকা শেষ হয়ে গেছে বলে টিকা প্রত্যাশীদের জানান স্টোরকিপার জুয়েল। ওই সময় ক্ষিপ্ত হয়ে নুরুল আমিন তাকে মারধর শুরু করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নুরুল আমিনকে আটক করে।

এ ঘটনায় সন্ধ্যা ৬টার দিকে থানায় মামলা হলে নুরুল আমীনকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আরও জানান, সরকারি কাজে বাধাদানসহ মারধরের অভিযোগে মামলা করেছেন জুয়েল। আসামিকে বুধবার নেত্রকোণা বিচারিক আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা