সারাদেশ

জেল খাটিয়ে স্বামীকে খুন করলেন পরকীয়ায় লিপ্ত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: পরকীয়ায় বাধায় কাল হলো তার। যার কারণে পাঁচ বছর সংসার করা স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। এরপর যৌতুকের মামলায় সাতদিন জেলও খাটান। তবু কমেনি ক্ষোভ, জামিনে বের হওয়ার পাঁচদিনের মাথায় স্বামীকে খুনই করে ফেললেন তিনি। এ ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামে।

ওই ঘটনায় নিহত মামুন খানের মা রিজিয়া বেগম সদর মডেল থানায় লিখিত অভিযোগ করলে তা গ্রহণ করেনি পুলিশ। এরপর বাদী মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে মামলার বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মামলার বাদী রিজিয়া বেগম এবং দুই আইনজীবী হাওলাদার মিজানুর রহমান ও মো. জাফর আলী মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাস্তি গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে মামুন খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের মান্নান সরদারের মেয়ে তাছলিমা বেগমের। ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরকীয়ায় জড়িয়ে পড়েন তাছলিমা।

এ নিয়ে সৃষ্ট দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের ১৫ ডিসেম্বর মামুনকে তালাক দেন তাছলিমা। এরপর ক্ষোভের কারণে ২৩ ফেব্রুয়ারি মামুনের বিরুদ্ধে যৌতুক মামলা করেন। ওই মামলায় পুলিশ ৮ জুলাই মামুন খানকে গ্রেফতার করে। আদালত ১৫ জুলাই তাকে জামিন দেয়।

আরো জানা গেছে, মামুন জামিনে বের হলে ২০ জুলাই মীমাংসার কথা বলে তাকে নিজেদের বাড়িতে ডেকে নেয় তাছলিমা ও তার পরিবার। পরদিন দুপুরে তার রক্তাক্ত লাশ পাওয়া যায় মস্তফাপুর সড়কের পাশে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

ওই ঘটনায় নিহতের মা তাছলিমা বেগমসহ কয়েকজনকে আসামি করে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আছে। তবে হত্যা মামলা করার জন্য কেউ লিখিত অভিযোগ দেয়নি। এমনকি পরামর্শ করার জন্য থানায় আসার কথা থাকলেও নিহতের স্বজনরা আসেনি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা