সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ১৫ ফেরি ও ১৮ লঞ্চ

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: বিধি-নিষেধ শিথিলে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করবে।

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট কর্তৃপক্ষ।

মূলত আগামীকাল থেকে বিধি নিষেধ শিথিল হচ্ছে এমন খবরে যাত্রীরা ঢাকা মুখী হচ্ছেন। এতে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী পরিবহনের কারণে দৌলতদিয়া প্রান্তে ভোগান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার না করার কারণেও ভোগান্তি বাড়তে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহক কর্তৃপক্ষ (বিআইিব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন জানান, বিধি-নিষেধ শিথিলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করবে।

অন্যদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, লকডাউনে লঞ্চ বন্ধ ছিল। আগামীকাল বুধবার থেকে লকডাউন শিথিল হওয়ায় এই রুটে ১৮টি লঞ্চ চলাচল করবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা