সারাদেশ

ফরিদপুরে করোনায় ১৯ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের ১১ জন করোনায় ও ৮ জন উপসর্গে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৪৩৫ জন। এ সময়ে আরও ১৬৪ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের। নমুনার বিপরীতে শনাক্তের হার ৪৫ দশমিক ১২। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৮৮ জনের।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে রোববার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য পাওয়া গেছে। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ১৯ জনের মধ্যে ফরিদপুরের ৯, রাজবাড়ীর ৪, মাদারীপুরে ৩, মাগুরার ১, গোপালগঞ্জ ১ এবং শরীয়তপুরের ১ জন রয়েছেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর পিসিআর ল্যাবে শনাক্ত ৭১ জনের মধ্যে আলফাডাঙ্গায় ১, ভাঙ্গায় ৬, নগরকান্দায় ১, মধুখালীতে ৮, সদরপুরে ৯, সালথায় ২ এবং ফরিদপুর সদরে ৪৪ জন রয়েছেন। বাকি ৩ জন শনাক্ত হয়েছেন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩০৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২১৯ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৩৫ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা