সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৮

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন। এছাড়া নতুন করে আরও ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (৮ আগস্ট) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন বলেন, সদর হাসপাতালের রেডজোনে দুইজন ও জেলার বাইরে একজন মারা গেছেন। আর করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে মারা গেছেন তিনজন।

সিভিল সার্জন বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৬ জন, আলমডাঙ্গা উপজেলার ছয়জন, দামুড়হুদার ছয়জন ও জীবননগরের আটজন রয়েছেন।

জেলা স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৪১৭ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা