সারাদেশ

দিনাজপুরে করোনা ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুরে তিনজন এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জনে। এ সময় নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮২ শতাংশ।

রোববার (৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের মধ্যে জেলার সদর উপজেলায় ২৯ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া ফুলবাড়িতে এক, পার্বতীপুরে চার, খানসামায় সাত, কাহারোলে এক, বোচাগঞ্জে ৯ ,চিরিরবন্দরে এক, বীরগঞ্জে ৯, নবাবগঞ্জে দুজন, বিরলে ১১ ও হাকিমপুরে দুজন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৩০ জন। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩০ জন।

শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬০ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৪০ জন। এ সময় জেলার সদর উপজেলায় একজন ও পার্বতীপুরে দুজন করোনায় মারা গেছেন।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৬৯ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬৮ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৮ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা