সারাদেশ

করোনায় কুষ্টিয়ায় ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১১ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

তিনি জানান, হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২৬ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন এবং ৫২ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে। নতুন ১১৪ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৮ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ৮৪ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১১৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৯ জন, দৌলতপুরের ১৮ জন, কুমারখালীর তিনজন, ভেড়ামারার ৩১ জন, মিরপুরের ১৪ জন এবং খোকসা উপজেলার ৯ জন রয়েছেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা