সারাদেশ

শোলাকিয়ায় এবার ঈদ জামাত হবে না

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির কারণে এবার বন্ধ হয়ে গেলো কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। প্রতি বছর শোলাকিয়া মাঠে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি।

আজ (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, ধর্ম মন্ত্রণালয়ের জানিয়েছে উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না। ১৮৪ নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায় করতে হবে। তাই শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারের ১৯৩ তম ঈদুল ফিতরের জামাত হচ্ছে না।

তিনি আরও জানান, শোলাকিয়ায় ঈদের জামাতে লাখ লাখ মুসল্লি অংশ নেন। সেখানে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ঈদ জামাত শোলাকিয়া মাঠের পরিবরর্তে নিকটস্থ মসজিদে হবে। মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হবে। জানান, সকাল ৮টা থেকে এক ঘণ্টা পর পর একাধিক জামাত করার পরিকল্পনা রয়েছে।

জনশ্রুতি আছে ১৮২৮ সালে এই মাঠে প্রথম ঈদের জামান অনুষ্ঠিত হয়। সেই জামাতে সোয়া লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, যা পরবর্তিতে শোলাকিয়া নামেই পরিচিত পায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা